বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১১:১৫:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতে সাধারণ শ্রমিক থেকে শুরু করে ভ্রমণ ভিসা এমনকি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ বন্ধ রয়েছে। এ সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার হবে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভিসা চালুর সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে সাংবাদিক ও বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রদূত ভিসা চালু নিয়ে খোলামেলা কথা বলেন। তখন তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়, বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সাংবাদিক মামুনুর রশীদ ও রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার সালাম খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন- ড. রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলী আল সাদিক প্রমুখ।

সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারি বলেন, আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ। এই দেশে বাংলাদেশিসহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভূমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আশাবাদী শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মুশফিকুল ফজল আনসারি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা গর্বিত এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে।

মুশফিকুল বলেন, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চাই কিন্তু কোনো অবস্থায় দাদাগিরি মেনে নেওয়া হবে না। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলসমূহের ১৬ বছরের আন্দোলন ও সর্বশেষ ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। পালালেও ক্ষমতা দখল করে ১৬ বছর যে অপরাধগুলো করেছে সেইসব অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ।

তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান।

এ সময় আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ এতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সম্পাদক ও সদস্য এবং আমিরাতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল