অস্ট্রেলিয়ায় দাবা*নলে পু ড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় দাবা*নলে পু ড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় দাবা*নলে পু ড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। দেশটির একটি জাতীয় উদ্যানে এই দাবানল ছড়িয়ে পড়েছে এবং সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে ইতোমধ্যেই গ্রাস করেছে আগুন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা শুক্রবার বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। দাবানলটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলটিকে গ্রাস করেছে।

অন্যদিকে সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এসময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে।

প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।

তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।

২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল, যাতে নিহত হয়েছিলেন অন্তত ৩৩ জন। আর তুরস্কের আয়তন ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল