সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০১:১৫:৩৯ পূর্বাহ্ন

সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

ছবি : সংগৃহীত


বেশ কিছুদিন ধরেই উল্লেখযোগ্য হারে কমছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তাপমাত্রা। এরমধ্যে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার শীতে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই শৈতপ্রবাহ দেশের উত্তরাঞ্চলকে বেশি প্রভাবিত করবে। এরমধ্যে তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হাইল এবং মদিনার কিছু অংশে তীব্র ঠাণ্ডা অনুভূত হবে। যা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে।

গত কয়েক বছর ধরেই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করছে মধ্যপ্রাচ্যের এই অতি উষ্ণ দেশ। ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫৩ শতাংশ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল