মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৮:২২:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল


হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর বেলায় উপজেলার ছাতিয়াইন ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু নীলিমা দেবনাথ (২), ফাতেমা আক্তার (৫)। তাদের মধ্যে ফাতেমা আক্তার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া এলাকার স্বপন মিয়া কন্যা সন্তান আর নীলিমা দেবনাথ নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার রুবেশ দেবনাথের কন্যা। 

খোঁজ নিয়ে জানা যায়, শিশু ফাতেমা আক্তার ছাতিয়াইনের দাসপাড়া এলাকার তার নানা বাড়ি বসবাস করত। আজ দুপুরে মা ও স্বজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানি পড়ে যায়। অনেক খোজাখুজি পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

অপরদিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার শিশু নীলিমা দেবনাথ তার মায়ের অগোচরে পাশের বাড়ির পুকুরের পানি পড়ে যায়। শিশুর মা ও স্বজনরা অনেক খোজাখুজি করার একপর্যায়ে পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।

ছাতিয়াইন ইউনিয়ন সদস্য নুর রহমান শিশু ফাতেমা আক্তার এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ