২০২৩-২৪ অর্থবছর : ভা র তে সবচেয়ে বেশি গেছেন বাংলাদেশি পর্যটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

২০২৩-২৪ অর্থবছর : ভা র তে সবচেয়ে বেশি গেছেন বাংলাদেশি পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০২:০২:১৪ পূর্বাহ্ন

২০২৩-২৪ অর্থবছর : ভা র তে সবচেয়ে বেশি গেছেন বাংলাদেশি পর্যটক

ফাইল ছবি


গত অর্থবছরে (২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ) ভারতে সবচেয়ে বেশি গেছে বাংলাদেশি পর্যটকরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময়ে পুরো বিশ্ব থেকে দেশটিতে গিয়েছিলেন প্রায় ১ কোটি পর্যটক। যার মধ্যে বাংলাদেশি হলো ২১ লাখ ৮ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে ভারতে ঘুরতে গিয়েছিলেন ১৭ লাখ ৩৭ হাজার ৫৪৯ জন। তৃতীয়স্থানে থাকা যুক্তরাজ্য থেকে গেছেন ৯ লাখ ৮৬ হাজার ৯৫৪ জন। অবশ্য সংখ্যাগুলো করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে এখনো বেশ কম।

সংবাদমাধ্যম নিউজ-১৮ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ভারতের সর্বোচ্চ পর্যটক বাংলাদেশ থেকে হলেও, গত অর্থবছরে বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় কমেছে। এছাড়া কমেছে কানাডা ও শ্রীলঙ্কান পর্যটকের সংখ্যাও। তবে দেশটিতে নেপাল ও সিঙ্গাপুরের পর্যটক বেড়েছে।

গত কয়েক বছর ধরে ভারতে সবচেয়ে বেশি যাচ্ছেন বাংলাদেশিরাই। তবে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রধানে বিধিনিষেধ আরোপ করে। এই সময়ের পর নতুন ভিসার সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। যা আগামী অর্থবছরে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। বাংলাদেশ থেকে অনেকে ঘুরতে যাওয়ার পাশাপাশি চিকিৎসার জন্যও ভারতে যান। বাংলাদেশিদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কারণে কলকাতার হোটেল ও দোকানগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে। এছাড়া তাদের চিকিৎসা খাতও বড় ধাক্কা খেয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল