কানাডায় অ্যা সা ই লা ম আবেদনে ভা র তে র পরেই বাংলাদেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কানাডায় অ্যা সা ই লা ম আবেদনে ভা র তে র পরেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০১:৫৫:৪৫ পূর্বাহ্ন

কানাডায় অ্যা সা ই লা ম আবেদনে ভা র তে র পরেই বাংলাদেশ

প্রতীকী ছবি


কানাডায় অ্যাসাইলাম আবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কানাডার অভিবাসী ও শরণার্থী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি তালিকা হতে এসব তথ্য জানা গেছে। 

তালিকায় ২০১২ সালের ১৫ ডিসেম্বর হতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তথ্য সংযুক্ত করা হয়েছে। এখানে দেখা গেছে, নিপীড়নের শিকার হয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ঝুলে আছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। এরমধ্যে ১ লাখ ৪৬ হাজার ৮২৮টি বিবেচনাধীন রয়েছে আর ৩৩ হাজার ৫৮৩টি আবেদন অনুমোদন করা হয়েছে।

উল্লিখিত সময়ে নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে  কানাডায় আশ্রয়ের জন্য আবেদন বিবেচনাধীন আছে ২৩ হাজার ৯০৫টি। এর মধ্যে ১ হাজার ৬২১টি আবেদন অনুমোদিত হয়েছে। এছাড়া ৩০ হাজার ৭৮৭টি আবেদন এখনও ঝুলে আছে।

এরপরের অবস্থানেই আছে বাংলাদেশের নাম। দেশটির ১৪ হাজার ৫৮১টি আবেদন এখন বিবেচনাধীন আছে, যার মধ্যে ৫৪১টি অনুমোদিত হয়েছে। আবেদন ঝুলে আছে ১৬ হাজার ৩৭৫টি।

১৩ হাজার ৪০টি বিবেচনাধীন আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। তাদের ১ হাজার ৪৯৭টি আবেদন অনুমোদিত হয়েছে আর ঝুলে আছে মোট ১৭ হাজার ৭৪৭টি।

অ্যাসাইলাম আবেদনের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের ২০২৩ সাল পর্যন্ত ১৪২ কোটি ৯০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০০১৭ শতাংশ। ওদিকে, বিশ্বব্যাংকের ২০২৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক ০০৮ শতাংশ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল