শে খ হা সি নার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভা র ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শে খ হা সি নার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভা র ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন

শে খ হা সি নার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভা র ত

ফাইল ছবি


ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি থাকলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।

এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসা বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছেন, ভারতে শরণার্থী ও আশ্রয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই তাই 'শেখ হাসিনাকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে' মর্মে যেসব অনুমান নির্ভর খবর ছড়াচ্ছে তা সঠিক নয়। ভিসা বাড়ানোর প্রক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। এ প্রক্রিয়া আঞ্চলিক বিদেশি নিবন্ধন অফিস (এফআরআরও)-এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গত ২৩ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক নোট পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানায়।

এদিকে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ জুলাই মাসে বলপ্রয়োগ ও হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে।  

বাংলাদেশে সরকারের মুখপাত্র আবুল কালাম আজাদ মাজুমদার জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িত ২২ জন এবং বলপ্রয়োগ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও ৭৫ জনসহ মোট ৯৭ পাসপোর্ট বাতিল করা হয়েছে।

বিষয়গুলোকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে নয়াদিল্লি।

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধে সাড়া দেবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ঢাকা এ ব্যাপারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এখনো শেষ করেনি।

ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি শেখ হাসিনা। তাকে দিল্লির একটি নিরাপদ আবাসনে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল