বাঁচতে শিশু দুটি একে অন্যের হাত ধরেছিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ AM

বাঁচতে শিশু দুটি একে অন্যের হাত ধরেছিল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ০১:১৩:৪৬ AM

বাঁচতে শিশু দুটি একে অন্যের হাত ধরেছিল

ফাইল ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাশয় থেকে একে অন্যের হাত ধরা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি শিশু জলাশয়ে পড়ে হাবুডুবু খেতে থাকলে অপর শিশুটি তাকে বাঁচাতে লাফ দেয় এবং দুজনেরই মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো, সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।

স্থানীয়দের বরাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ জানান, ইকবাল ও রাফি সম্পর্কে চাচাতো ভাই এবং একে অন্যের খেলার সাথী। সোমবার সন্ধ্যায় খেলাধুলার করার সময় রাফি জলাশয়ে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে জলাশয়ে লাফ দেয় ইকবাল। কিছুক্ষণ পর জলাশয়ে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন।

ওসি আরও জানান, মরদেহ দুটি জলাশয় থেকে উদ্ধারের সময় শিশুরা একে অন্যের হাত ধরা অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী