অ স্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

অ স্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১২:১৯:০৯ অপরাহ্ন

অ স্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল

ফাইল ছবি


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে বহিষ্কার করেন। সোমবার (২০ জানুয়ারি) রাতে শহীদ সরকার মঙ্গল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। একইদিন ভোরে তার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় লিয়াকত আলীর ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল লেনদেনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে  ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

লিয়াকত আলী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী মেম্বারকে বহিষ্কার করা হলো। নির্দেশক্রমে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল।

লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা লিয়াকত আলী টেবিলের নীচ থেকে একটা পিস্তল টেবিলের ওপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় চেক করেন। এ সময় তাদের সামনে আরও দুজন ব্যক্তি বসে ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ