গোপালগঞ্জে ই য়া বা স হ গ্রে প্তা র হওয়া ছা ত্র দ ল নেতাকে অ ব্যা হ তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

গোপালগঞ্জে ই য়া বা স হ গ্রে প্তা র হওয়া ছা ত্র দ ল নেতাকে অ ব্যা হ তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১০:১১:০৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ই য়া বা স হ গ্রে প্তা র হওয়া ছা ত্র দ ল নেতাকে অ ব্যা হ তি

ছবি : সংগৃহীত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।

গতকাল সোমবার (২০ জানুয়ারী) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যহতি প্রদান করা হইলো।

পত্রে আরও বলা হয়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোন কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হইলো।

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে ২০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে টুঙ্গিপাড়া থানায় মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কোন কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে কারনে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আমাদের একটাই কথা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ