সী মা ন্তে বি জি বি র হাতে আ ফ্রি কা ন নারী আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সী মা ন্তে বি জি বি র হাতে আ ফ্রি কা ন নারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১০:৪০:৫৮ পূর্বাহ্ন

সী মা ন্তে বি জি বি র হাতে আ ফ্রি কা ন নারী আ ট ক

ছবি : সংগৃহীত


ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আফ্রিকান এক নারীকে আটক করেছে বিজিবি।গতকাল সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারত-বাংলাদেশ সীমান্তে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে তাকে বিজিবি আটক করে।

আটককৃত আফ্রিকান নারী নাগরিক ইলমা (২৬)। তিনি আফ্রিকার সুদান কাটাতবারি হাউস নং ১০৪, কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে।

ফেনীর (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামকস্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইলমার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল, ১০০ ইউএস ডলার, ভারতীয় ২০ রুপি ১টি, ১০ রুপি ১টি এবং ব্যবহৃত কাপড়চোপড়সহ ২টি ব্যাগ উদ্ধার করা হয়। বিজিবি উদ্ধারকৃত মালামালসহ তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের বিষয় নিশ্চিত করেন ফেনীর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ইতিমধ্যে পরশুরামের ওই এলাকা থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ