শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৮:০১:২৩ পূর্বাহ্ন

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

ছবি: নিজস্ব


মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

আদালত কক্ষে শুনানির ফাঁকে কাঠগড়ায় দাঁড়িয়ে কামাল মজুমদার তার আইনজীবীর কাছে চকলেট চেয়ে বসেন। পরে একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে চকলেট আনলেও নিরাপত্তারক্ষীদের বাধার মুখে সেটি তখন দেওয়া সম্ভব হয়নি। তবে শুনানি শেষে হাজতখানায় ফেরার সময় তাকে চকলেট সরবরাহ করা হয় বলে জানা গেছে।

কামাল মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) জানান, তার মক্কেলের চকলেট খুব প্রিয়, এবং মাঝে মাঝে তার সুগার লেভেল কমে যায়। এ কারণেই তিনি চকলেট চেয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, আদালতের অনুমতি ছাড়া আসামিকে কোনো খাবার সরবরাহ বেআইনি। এমন ঘটনা ঘটলে এটি আইনগতভাবে পর্যালোচনা করা উচিত।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক মিরপুর থানার দুটি হত্যা মামলায় কামাল মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, আদালতে হাজিরার সময় কামাল মজুমদার ও অন্যান্য আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ