বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জ*ব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন

বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জ*ব্দ


প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রির সময় দুই ট্রাক বই জব্দ করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে ডিএমপি থেকে বিস্তারিত জানানো হবে।

ডিএমপি সূত্র জানিয়েছে, বিনা মূল্যের বই জব্দ নিয়ে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে ডিএমপি। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার। তবে এ বছর শুরুতেই সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ