‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কা রা ব ন্দি হই, এখন মেয়ের বয়স ১৫ বছর’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কা রা ব ন্দি হই, এখন মেয়ের বয়স ১৫ বছর’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৫:১৮:২৩ পূর্বাহ্ন

‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কা রা ব ন্দি হই, এখন মেয়ের বয়স ১৫ বছর’

ফাইল ছবি


পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৬ জন সাবেক বিডিআর জাওয়ান আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তাদের কারামুক্তিতে স্বজনদের চোখে আনন্দের অশ্রু ঝরছে। আনন্দ বাঁধ ভেঙেছে তাদের মনে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলার ১৩৬ জন বিডিআর জাওয়ানের মুক্তির কথা রয়েছে। দুপুর ১টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৬৫ জনের বেশি আসামি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বলে কারা সূত্রে জানা গেছে।

পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মামুন বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমার কারাভোগ করতে হতো না।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর। কারাবন্দি স্বজনদের অপেক্ষায় ফুল নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করছেন মুক্তিপ্রাপ্ত জাওয়ানদের স্বজনরা।

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিদ্রোহ মামলায় ১৭৮ জনের জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।

কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন ও হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে আরও ১০ জনের জামিননামা কারাগারে এসে পৌঁছেছে। মোট ১৩৬ জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ