নামাজ পড়তে যাওয়ার পথে দু র্ব ত্তে র গু লি তে ব্যবসায়ী নি হ ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

নামাজ পড়তে যাওয়ার পথে দু র্ব ত্তে র গু লি তে ব্যবসায়ী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৪:৩৩:৩০ পূর্বাহ্ন

নামাজ পড়তে যাওয়ার পথে দু র্ব ত্তে র গু লি তে ব্যবসায়ী নি হ ত

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বত্তের গুলিতে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্বাস উদ্দিন (২৭) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

 শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে । 

গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম গতরাতে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করেন। শুক্রবার মোটরসাইকেল যোগে তার ভাগিনা আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে দুর্বত্তরা তাদের এলোপাথাড়ি গুলি করে। এতে দুইজনই গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ