শীতজনিত রোগে দুজনের মৃ ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শীতজনিত রোগে দুজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৫:০৩:৪৮ পূর্বাহ্ন

শীতজনিত রোগে দুজনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


গাইবান্ধায় শীতজনিত রোগে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ উর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার মৃত লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০) ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মৃত মাহাফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)।

ডা. আসিফ উর রহমান বলেন, দুজন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভব্য সবধরনের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।

শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি ও বয়স্করা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জানান তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ