খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গু লি করে হ* ত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গু লি করে হ* ত্যা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১১:৩৪:৪২ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গু লি করে হ* ত্যা

ছবি : সংগৃহীত


খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত অর্ণব কুমার সরকার নগরীর বসুপাড়া কলেজিয়েট স্কুলের পাশের বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এই খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ