মৌমাছির কা ম ড়ে যুবকের মৃ ত্যু, আ হ ত ১৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মৌমাছির কা ম ড়ে যুবকের মৃ ত্যু, আ হ ত ১৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন

মৌমাছির কা ম ড়ে যুবকের মৃ ত্যু, আ হ ত ১৬

ছবি : সংগৃহীত


ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে পাখি আক্রমণ করে। এসময় মৌমাছির দল উড়ে এসে পথচারীদের আক্রমণ করে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদার জানান, সন্ধ্যার কিছু আগে মৌমাছির কামড়ে আহত ১৭ জন রোগী আসেন। এর মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছেন। তার শরীরে অন্তত ২০-৩০টি কামড়ের চিহ্ন দেখা গেছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ