দেশের স র্ব নি ম্ন তাপমাত্রা নওগাঁয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

দেশের স র্ব নি ম্ন তাপমাত্রা নওগাঁয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন

দেশের স র্ব নি ম্ন তাপমাত্রা নওগাঁয়

ছবি : সংগৃহীত


পৌষের মাঝামাঝি সময়ে উত্তরের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন সকালে সূর্যের দেখা মিললেও খুব একটা প্রখরতা নেই। ঠান্ডা বাতাস বহমান থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, টানা ৩ দিন কুয়াশায় ঢেকে থাকার পর গত দুই দিন যাবত জেলায় সূর্যের দেখা মিলেছে। তবে ঠান্ডা বাতাস বইছে। বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ