রাতের আঁধারে খামারে ১১টি ভেড়া কু পি য়ে হত্যা করেছে দু র্বৃ ত্ত রা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

রাতের আঁধারে খামারে ১১টি ভেড়া কু পি য়ে হত্যা করেছে দু র্বৃ ত্ত রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৩:০৯:১৫ পূর্বাহ্ন

রাতের আঁধারে খামারে ১১টি ভেড়া কু পি য়ে হত্যা করেছে দু র্বৃ ত্ত রা

ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার একটি ডেইরি ফার্মে রাতের আঁধারে ১১টি ভেড়া কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতের কোনো এক সময় পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। 

বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড ভি ফেটেনিং শ্রমিক মামুন বলেন, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ঢুকে মাদকসেবন করত। তাদের মধ্যে চন্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল। তাদেরকে নিষেধ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাওয়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি রক্তাক্ত অবস্থায় ১১টি ভেড়া পড়ে আছে।

মোহাম্মদ আশিক বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড ভি ফেটেনিং মালিক মোহাম্মদ আশিক বলেন, শ্রমিকের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। দুর্বৃত্তকারীরা আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে। 

তিনি আরও বলেন, এর মধ্যে তিনটি ভেড়ার বাচ্চা পেটে ছিল। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা এই অমানবিক কাজ করেছে আমি তার বিচার চাই। 

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। কয়েকটিকে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মুন্সীগঞ্জ সদরের হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে আছে। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের পরিপেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ