সাজেকে চান্দের গাড়ি উল্টে ৮ পর্যটক আ হ ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সাজেকে চান্দের গাড়ি উল্টে ৮ পর্যটক আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৩:১৭:৩৮ পূর্বাহ্ন

সাজেকে চান্দের গাড়ি উল্টে ৮ পর্যটক আ হ ত

ফাইল ছবি


 v রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি (রাঙ্গামাটি-ব-১৬১৮) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাচ্ছিল। পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় গেলে রাস্তার বাঁক অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা আটজন পর্যটক আহত হন। আহতদের মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছয়জনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), ও আল আমিন (৩২)।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জন পর্যটককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ