বিচারপতি মানিকের মৃ ত্যু র খবর গু জ ব, তিনি সুস্থ আছেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিচারপতি মানিকের মৃ ত্যু র খবর গু জ ব, তিনি সুস্থ আছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৬:৪৬:২২ পূর্বাহ্ন

বিচারপতি মানিকের মৃ ত্যু র খবর গু জ ব, তিনি সুস্থ আছেন

ফাইল ছবি


ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তার মৃত্যুর তথ্য গুজব। আমি সকাল থেকে এমন তথ্য শুনছি। তিনি সুস্থ আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক