নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে ইইউ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে ইইউ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১১:৪৫:১১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে ইইউ

ফাইল ছবি


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কোনো সহায়তা লাগবে কি-না, তা জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে ইইউ।  বৈঠকটি মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনি সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনি সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনের সময় ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে।

নির্বাচনের সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এগিয়ে এসেছে। সংস্থাটি ভোটার নিবন্ধনে ইতিমধ্যে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। সামনে নির্বাচনি প্রযুক্তিগত সহায়তাও অব্যাহত রাখার কথা জানিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক