উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো আহত আরও দুই জনকে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো আহত আরও দুই জনকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৪:৫০:৩৬ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো আহত আরও দুই জনকে

ছবি : সংগৃহীত


জুলাই আন্দোলনে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ আহত আরও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্য তারা রওনা দেন। বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।

তিনি বলেন, ইতোপূর্বে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত সর্বমোট ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হলো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক