সংবাদ প্রকাশের জেরে নড়াইলে প্রথম আলোর সাংবাদিককে হু ম কি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে নড়াইলে প্রথম আলোর সাংবাদিককে হু ম কি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৯:৩৮:১১ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে নড়াইলে প্রথম আলোর সাংবাদিককে হু ম কি

প্রতীকী ছবি


সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি রাজু শেখকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গতকাল সোমবার রাতে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক ও জিডি সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে সংবাদ পাঠান রাজু শেখ। রাত সাড়ে ১০টার দিকে সংবাদটি প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এরপর রাত ১১টা ২৫ মিনিটে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে রাজু শেখকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ সম্পর্কে রাজু শেখ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধু মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকেরা। নড়াইল প্রেসক্লাবের সদস্যসচিব মাহবুবুর রশীদ বলেন, ‘প্রকাশিত সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধমকি দেওয়া অপরাধ। রাজু শেখকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক