ভু য়া র শি দে বাসস্ট্যান্ডে চাঁ দা বা জি, সে না বা হি নী র হাতে আ ট ক ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ভু য়া র শি দে বাসস্ট্যান্ডে চাঁ দা বা জি, সে না বা হি নী র হাতে আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:১৭:৪৬ পূর্বাহ্ন

ভু য়া র শি দে বাসস্ট্যান্ডে চাঁ দা বা জি, সে না বা হি নী র হাতে আ ট ক ৩

ছবি : সংগৃহীত


কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহন থেকে অবৈধ টোল আদায়কালে তিন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের ভুয়া রশিদ বই, একটি সীল-প্যাড এবং একটি রেজিস্টার জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কুমিল্লা মহানগরীর নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মো. শাফায়েত আলী সৌরভ (৩৫) একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সৈকত (৩০), ও রেইসকোর্স এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তানজিদ হাসান (৩৩)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প এর একটি দল কুমিল্লা নগরীর সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে। 

এসময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়কালে আলী সৌরভ, মো. সৈকত, ও মো. তানজিদ হাসানকে আটক করা হয়। 

এঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক