মধ্যরাতে ফতুল্লায় আ গু নে পু ড় ল পলি কা র খা না
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মধ্যরাতে ফতুল্লায় আ গু নে পু ড় ল পলি কা র খা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:৩০:২১ পূর্বাহ্ন

মধ্যরাতে ফতুল্লায় আ গু নে পু ড় ল পলি কা র খা না

প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলে পুড়ে গেছে বহু মালামাল।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত একটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শ্ববর্তী এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়লে অগ্নিকাণ্ড ঘটে।

মুহূর্তের মধ্য আগুন টিনসেড কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই কারখানায় থাকা বিপুল পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পুরনো পলি গলিয়ে গার্মেন্টসের প্যাকেজিংয়ের পলির দানা উৎপাদন করা হতো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, রাত ১টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সোয়া দুইটার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। তবে আগুনে কেউ হতাহত হয়নি। তদন্ত না করা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা যাবে না।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পাশে একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনতে পেয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক