দুই মাস বন্ধ থাকবে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দুই মাস বন্ধ থাকবে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৬:৩৫:২৪ পূর্বাহ্ন

দুই মাস বন্ধ থাকবে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট

ফাইল ছবি


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাছ্যন্দ্যময় করতে প্রায় দুই মাস ১০ দিন বন্ধ থাকবে বিমানের যুক্তরাজ্যের ম্যানচেস্টার ফ্লাইট। এই রুটের এয়ারক্রাফটটি দিয়ে হজযাত্রী বহনে ব্যবহার করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে পূর্বের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে আগামী ১১ জুলাই পরবর্তী এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি আগে থেকেই ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক সেই টিকিট কোন বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন।

সেইসঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিমান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক