সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৭:৫৩:২৪ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নি হ ত

ফাইল ছবি


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জিজান প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৯ জন ভারতীয় এবং বাকিরা অন্য দেশের। বুধবার আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিক-সহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেদ্দায় নিয়োজিত ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। ভুক্তভোগী পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিজানের একটি এলাকায় কাজের জন্য যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। বাসটিতে বিভিন্ন দেশের ২৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন।

এই দুর্ঘটনায় ৯ ভারতীয় ছাড়াও নেপাল ও ঘানার আরও ছয় শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ। এছাড়া দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদিতে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আমি ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য জেদ্দায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি। সৌদি কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী