ছা*ত্র লী গ সন্দেহে ৫ যুবককে আ ট কে পু লি শে সো*পর্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ছা*ত্র লী গ সন্দেহে ৫ যুবককে আ ট কে পু লি শে সো*পর্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১১:২২:২২ পূর্বাহ্ন

ছা*ত্র লী গ সন্দেহে ৫ যুবককে আ ট কে পু লি শে সো*পর্দ

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ জন যুবককে আটকের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তবে, প্রাথমিক তদন্তে পাঁচজনের মধ্যে একজন বাদে বাকিদের সঙ্গে আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আর পুলিশি হেফাজতে থাকা অপর ব্যক্তির নাম বাকির ভুঁইয়া। তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহীদ মিনারে কয়েকজন যুবককে আটকে জড়ো করেন সেখানে থাকা কয়েকজন তরুণ ও যুবক। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে রেখে জেরা করা হয়।

মোবাইল ফোনও চেক করেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পাঁচ যুবককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ বলেন, ‘মব জাস্টিজের ঘটনা ঘটতে পারে এ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ৫ জনকেই থানায় নিয়ে আসি।

প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে চারজনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নি। তারা এমনিতেই আড্ডা দিতে শহীদ মিনারে গিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘যে একজন বর্তমানে আটক রয়েছেন তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক