বাদ মাগরিব আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বাদ মাগরিব আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ০৬:০২:৫৪ পূর্বাহ্ন

বাদ মাগরিব আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা

ফাইল ছবি


গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের সাথীরা এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন।

দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

তিনি আরও বলেন, আমাদের এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ে নিজাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও কেন বৃহস্পতিবার ইজতেমা শুরু হচ্ছে- এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে আমরা আরবি তারিখটাই অনুসরণ করে থাকি। আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ শুক্রবার শুরু হয়ে যায়। সেই হিসেবে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক