ভা র তে ২৭ বাংলাদেশি গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ভা র তে ২৭ বাংলাদেশি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০৭:৩০:২৪ পূর্বাহ্ন

ভা র তে ২৭ বাংলাদেশি গ্রে প্তা র

ফাইল ছবি


ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, এর্নাকুলাম জেলার উত্তর পারাভুর এলাকায় এর্নাকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশে বিভিন্ন স্থানে কাজ করছিল। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, চলমান বিশেষ অভিযান 'অপারেশন ক্লিন'-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গত দুই সপ্তাহ আগে এর্নাকুলামে প্রথম ২৮ বছর বয়সী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এরপর জেলা পুলিশ সেখানে অভিযান শুরু করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী