জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৮:০৭:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের কমিটি গঠন

ছবি: নিজস্ব


ঐতিহ্যবাহী সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদকে সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদকঅমিত দেব,কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (উত্তর পূর্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (আজকের আলো), কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ (সিলেট মিরর/ সুনামগঞ্জের খবর), জুয়েল আহমদ (আজকের পত্রিকা), গোবিন্দ দেব (বাংলা টিভি), হিফজুর রহমান জিয়া (দিনকাল)।

সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক