ফ্যা সি স্ট সরকার পলালেও দেশে দু র্নী তি বন্ধ হয়নি : ফয়জুল করীম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ফ্যা সি স্ট সরকার পলালেও দেশে দু র্নী তি বন্ধ হয়নি : ফয়জুল করীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৯:০২:৪৪ পূর্বাহ্ন

ফ্যা সি স্ট সরকার পলালেও দেশে দু র্নী তি বন্ধ হয়নি : ফয়জুল করীম

ফাইল ছবি


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন-পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত আছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছেন তাদের রাজনীতির সংস্কার করতে হবে। আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।

তিনি বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছেন তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন।জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

এ ছাড়া আরও বক্তব্য দেন, আমেরিকার জানাইকা জামে মসজিদের খতিব মির্জা আবু জাফর বেগ, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে আগামী এক বছরের জন্য জেলা যুব আন্দোলনের সভাপতি আরমান হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলাইমান এবং মহানগর কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম নির্বাচিত হন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক