ইবি রেজিস্ট্রারের অফিস ভাঙচুরের অ ভি যো গ ছাত্রদলের বি রু দ্ধে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ইবি রেজিস্ট্রারের অফিস ভাঙচুরের অ ভি যো গ ছাত্রদলের বি রু দ্ধে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন

ইবি রেজিস্ট্রারের অফিস ভাঙচুরের অ ভি যো গ ছাত্রদলের বি রু দ্ধে

ফাইল ছবি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রেজিস্ট্রারের অফিসে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে। তারা পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব শাখার বিভিন্ন দফতরে গিয়ে হুমকি প্রদান ও দরজা-জানালায় আঘাত করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান নাস্তা করার সময় অফিসে ঢুকে পড়ে ছাত্রদলের প্রায় ১০-১২ জন নেতাকর্মী। ঢুকেই রেজিস্ট্রারকে উদ্দেশে করে নানা হুমকি দিতে শুরু করেন তারা। এ সময় কয়েকজন বলেন, ‘তুই এখনো পদত্যাগ করিসনি? আগামীকালের মধ্যে রিজাইন দিবি। না করলে আরও কঠোর অ্যাকশন নেওয়া হবে।’ পরে তারা নাস্তার কাপ-পিরিচ ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন রেজিস্ট্রার। সরেজমিনে রেজিস্ট্রারের টেবিলের পাশে ভাঙা কাপ-পিরিচ দেখা যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, তারা ছাত্রদলের নেতাকর্মী, কিন্তু তাদের কাউকে আমি চিনি না। তার নিকট সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তিনি বলেন, প্রশাসনের অনুমতি ব্যতীত ফুটেজ দিতে পারবো না।

প্রকিউরমেন্ট এন্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান বলেন, ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী আমার কক্ষের সামনে এসে চিৎকার- চেঁচামেচি করেন। আমাকে তারা বিভিন্ন হুমকি দিয়ে যান।

এ বিষয়ে কথা বলতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক