খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বো মা বি স্ফো র ণে কব্জি বি চ্ছি ন্ন শিশুর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বো মা বি স্ফো র ণে কব্জি বি চ্ছি ন্ন শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০৬:৩২:৫৯ পূর্বাহ্ন

খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বো মা বি স্ফো র ণে কব্জি বি চ্ছি ন্ন শিশুর

ছবি : সংগৃহীত


রাজধানীর শনিরআখড়ায় একটি বাসায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শিশুটির মা বিউটি বেগম জানান, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে সে বাইরে বড়ই পারতে গিয়ে বোমা সাদৃশ্য একটি বস্তু পায়। তখন আমি বসে বাসায় টিভি দেখছিলাম। আমরা সেটা দেখে বুঝতে পারিনি এটা কোনো বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। আমার ছেলের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এখন ছেলেকে আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

কদমতলী থানার পরিদর্শক(তদন্ত) শাফায়েত হোসেন জানান, কদমতলী থানার শনিরআখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। আহত শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে  জানতে পেরেছি বোমা সাদৃশ্য কোনো বস্তু বিস্ফোরণে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিষয়টি জানতে পেরেছি ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক