মেলায় গিয়ে লা শ হয়ে ফিরলেন ৩ বন্ধু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মেলায় গিয়ে লা শ হয়ে ফিরলেন ৩ বন্ধু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:২২:১০ পূর্বাহ্ন

মেলায় গিয়ে লা শ হয়ে ফিরলেন ৩ বন্ধু

ছবি : সংগৃহীত


বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সান্তাহারের বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ঘাতক ট্রাকচালক আলমগীর হোসেনকে (৩৮)  গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁর চকজাফরাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়ার ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামানিকের ছেলে শাহ্ নেওয়াজ, একই উপজেলার ডিমশহর গ্রামের আবদুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত শাহ্ নেওয়াজ, আল হোসাইন মন্ডল ও মিথুন প্রামানিক বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে নওগাঁর বাণিজ্য মেলায় যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সান্তাহার বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে নওগাঁগামী আলুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত শাহ্ নেওয়াজের খালাতো ভাই গোলাম মোস্তফা ও নিহত মিথুন প্রামানিকের বাবা মঞ্জুর আলী জানান, নিহত তিনজন বন্ধু ছিল। তারা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আত্মীয় বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়েছিল। আর কেউ বাড়িতে ফিরল না। ঘাতক ট্রাকচালক তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, লাশ হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক