দুই বি এন পি নেতার মৃ ত্যু র গুজব ছড়ানোয় ছা ত্র দ ল নেতাকে শোকজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

দুই বি এন পি নেতার মৃ ত্যু র গুজব ছড়ানোয় ছা ত্র দ ল নেতাকে শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:৫১:৩৩ পূর্বাহ্ন

দুই বি এন পি নেতার মৃ ত্যু র গুজব ছড়ানোয় ছা ত্র দ ল নেতাকে শোকজ

ছবি : সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই বিএনপি নেতার মৃত্যুর গুজব ছড়িয়ে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সাইফ উদ্দিন। 

গতকাল রোববার সাইফ উদ্দিনের ফেসবুক আইডি থেকে বলা হয়, ‘ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসার পথে বিএনপির কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বরকত উল্লাহ বুলু ও মোস্তাক মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনাদের মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী শোকাহত।’    

পরে খবরটি ভুয়া বলে নিশ্চিত করে বিএনপি নেতা মোস্তাক মিয়া নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়ে  জানান। 

এদিন রাতে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। 

তবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। সেখান থেকে ভুল খবর পোস্ট করা হয়। বিএনপির দুই নেতা মারা যাওয়ার খবরটি মিথ্যা ছিল। আমি দুঃখ প্রকাশ করছি। 

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, দক্ষিণ জেলা বিএনপির আজ আহ্বায়ক কমিটি ঘোষণার পর এক ছাত্রদল নেতা তার ফেসবুক আইডিতে একটি ভুল খবর পোস্ট করে। পরে খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক