পু লি শে র কাছ থেকে আ. লী গ সভাপতিকে ছি ন তা ই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

পু লি শে র কাছ থেকে আ. লী গ সভাপতিকে ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১১:১৬:০৮ পূর্বাহ্ন

পু লি শে র কাছ থেকে আ. লী গ সভাপতিকে ছি ন তা ই

ছবি : সংগৃহীত


পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা।

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় তাকে আটক করে ফেরার পথে বাধা দেয় তার সমর্থকরা।

এক পর্যায়ে তারা একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আব্দুল ওহাবকে। পরে ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সময় আমরা তাকে গ্রেপ্তার করতে যাই।

তাকে গ্রেপ্তার করে ফেরার সময় এলাকাবাসী প্রথমে বাধা দেয়। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু স্থানীয়রা তা না মেনে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে গেছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক