উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০১:৫১:১৭ পূর্বাহ্ন

উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

প্রতীকী ছবি


একহাতে বীণা, অন্য হাতে বেদপুস্তক। অর্থাৎ বীণাপাণিতে যার তিনি বীণাপাণি- সরস্বতী, আর এ থেকেই বাণী অর্চনার প্রচলন।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবারও এসেছেন বিদ্যা দেবী সরস্বতী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।  

হিন্দু সম্প্রদায়ের মতে প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে সরস্বতীকে স্মরণ করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা।

সিলেটসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি আলোকসজ্জা প্রভৃতি।  

রোববার দুপুর ১২টা ৪৩ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হয়েছে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক