গার্মেন্টস শ্রমিকদের সড়ক অ*বরোধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অ*বরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০২:১৮:২৬ পূর্বাহ্ন

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অ*বরোধ

ছবি সংগৃহীত


চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

জানা গেছে, আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ নানান অজুহাত দেখাচ্ছে। সোমবার বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হয়। এতে তারা আরও ক্ষুব্ধ হন।

সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা। এসময় অবরোধকারীরা বলেন, এক বছর ধরে বেতন দিতে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।  

আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এর এমডি জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।  

সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক