আমি ভালো আছি, বাবার কাছে ফিরে যাব: উদ্ধারের পর স্কুলছাত্রী সুবা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আমি ভালো আছি, বাবার কাছে ফিরে যাব: উদ্ধারের পর স্কুলছাত্রী সুবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৬:১৮:৩৫ পূর্বাহ্ন

আমি ভালো আছি, বাবার কাছে ফিরে যাব: উদ্ধারের পর স্কুলছাত্রী সুবা

ফাইল ছবি


রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের আরজী নওগাঁ এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী সুবাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উদ্ধার হওয়ার পর ভিডিও বার্তায় সুবাকে বলতে শুনা যায়, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবার লোকেশন নওগাঁ দেখানোর পর থেকেই আমাদের টিম তৎপর ছিল। একপর্যায়ে আমরা জানতে পারি তারা শহরের আরজী নওগাঁ এলাকার একটি বাসায় অবস্থান করছেন। আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে পাশের বাসায় অবস্থান নেয়।

তিনি বলেন, ঢাকা থেকে যে ছেলের সঙ্গে সুবা নওগাঁ এসেছে তার নাম মোমিন হোসেন। তার বাসা নওগাঁ শহরের আরজী নওগাঁ এলকায়। প্রথমে তারা মোমিনের বাসাতেই অবস্থান করছিল। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে পাশের বাসায় অবস্থান নেয়। মোমিনের বাবাকে পুলিশ জিজ্ঞাসাবদ করলে তখন তিনি আমাদেরকে তাদের লোকেশন দেখিয়ে দেন। আমরা সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে জয়পুরহাট র‍্যাব-৫ এর হাতে তুলে দেই।

নূরে আলম সিদ্দিকী জানান, মোমিন ঢাকার একটি পোশাকের দোকানে কর্মচারী হিসাবে কাজ করেন। টিকটকের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তাদের বিয়ে হয়নি।

তিনি আরও বলেন, সুবার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সে ঢাকার মোহাম্মদপুরে তার ফুপুর বাসায় থাকতো। সেখান থেকে সুবাহ গতরাতে মোমিনের সঙ্গে পালিয়ে নওগাঁ আসে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক