ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে ট্রাকচাপায় রাশেদ মোল্লা (২৫) নামে এক নিমার্ণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার কাজুলিয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, কাজ শেষে বাইসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন শ্রমিক রাশেদ। এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠায়।
পরে প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




