নারায়ণগঞ্জে ম্যুরাল ও ব ঙ্গ ব ন্ধু কর্নার ভাঙলেন আইনজীবীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ম্যুরাল ও ব ঙ্গ ব ন্ধু কর্নার ভাঙলেন আইনজীবীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৩:৩৪:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ম্যুরাল ও ব ঙ্গ ব ন্ধু কর্নার ভাঙলেন আইনজীবীরা

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা৷

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়। এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভাঙা হয়। একপর্যায়ে জেলা প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারেও ভাঙচুর করে বিএনপির লোকজন।

এ সময় আইনজীবীদের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক