সমাজ ন ষ্ট করার অধিকার আমার নেই : বাপ্পারাজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সমাজ ন ষ্ট করার অধিকার আমার নেই : বাপ্পারাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৩:৪৪:৫৮ পূর্বাহ্ন

সমাজ ন ষ্ট করার অধিকার আমার নেই : বাপ্পারাজ

ছবি : সংগৃহীত


বাংলা সিনেমায় বিরহের নায়ক মানেই বাপ্পারাজ। নব্বই দশকে তখনকার ব্যর্থ প্রেমিকের চেহারা সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতেন তিনি। আর সে সময়েই জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই নায়ক।

তবে এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের বাপ্পারাজ। নব্বই দশকের সাড়া জাগানো ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন তারা। সম্প্রতি সেই সিনেমার ‘চাচা হেনা কোথায়?’ সংলাপের কারণে নতুন করে আলোচনায় বাপ্পারাজ।

এরই মধ্যে নতুন খবর, বাপ্পারাজ নতুন একটি ওয়েব কনটেন্টে ‘রক্তঋণ’-এ কাজ করেছেন। যেখানে প্রেমিক নয়, অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে।

দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। ভালো গল্প, চরিত্র পেলে কাজ করবেন, এমনটি জানিয়েছিলেন সবসময়। 

সবশেষ ২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন টু’ ছবিতে দেখা যায় বাপ্পারাজকে। ওয়েব কনটেন্ট ‘রক্তঋণ’ এর কাজের পর নাকি আরও কিছু ছবির প্রস্তাব পেয়েছেন বাপ্পারাজ।

সম্প্রতি নাকি এক ছবির প্রস্তাব পেয়েছিলেন বাপ্পারাজ। জানালেন, সেগুলো অ্যাডাল্ট ধাঁচের। সেই ছবিতে কাজের প্রস্তাব ফেরানো প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘ছবির পাণ্ডুলিপি পড়ে দেখলাম, বেডসিন। এ বয়সে আমি কি বেডসিন করব? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এ ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। সমাজ নষ্ট করার অধিকার তো আমার নেই।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক