দু*র্বৃত্তদের গু*লিতে নি*হত স্বে*চ্ছাসেবক দলের নেতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দু*র্বৃত্তদের গু*লিতে নি*হত স্বে*চ্ছাসেবক দলের নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৩:০৫:০৬ পূর্বাহ্ন

দু*র্বৃত্তদের গু*লিতে নি*হত স্বে*চ্ছাসেবক দলের নেতা

ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইন (৪০)। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় যান মামুন হোসাইন। পরে ভোর ৪টায় আবার আসেন এবং তিনি দোকানের সামনে এসে দাঁড়ালে বেশ কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে সবাই দৌড়ে এসে দেখি মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। এ সময় দুজন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপর দ্রুত মামুন হোসাইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্ট ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে মালামাল লোড-আনলোড করার সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মামুন নিহত হন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক