টঙ্গীর ময়দান হস্তান্তর, ১৪ ফেব্রুয়ারি ২য় পর্ব শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিশ্ব ইজতেমা

টঙ্গীর ময়দান হস্তান্তর, ১৪ ফেব্রুয়ারি ২য় পর্ব শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৪:৪৫:০৯ পূর্বাহ্ন

টঙ্গীর ময়দান হস্তান্তর, ১৪ ফেব্রুয়ারি ২য় পর্ব শুরু

ছবি : সংগৃহীত


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে ইজতেমা দুটি ধাপে পালন করেছে শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশ।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কেন্দ্রীয় সমন্বয় কমিটির কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হয়েছে।

শুরায়ি নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিল, আমরা তা পূরণ করে ইজতেমা সম্পন্ন করেছি। আমরা আশা করি এবার সরকারি সিদ্ধান্ত মেনে বিশ্ব ইজতেমার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বিদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

তারপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, গাজীপুরের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমা পরিচালনার তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ইজতেমা ময়দান প্রথম পর্বের আয়োজক কমিটির কাছ থেকে বুঝে নিয়েছি। যথাযথ নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দান হস্তান্তরের সময় গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক