মাছ ধরা নিয়ে বি রো ধ, চাচার লাঠির আ ঘা তে ভাতিজার মৃ ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাছ ধরা নিয়ে বি রো ধ, চাচার লাঠির আ ঘা তে ভাতিজার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৮:৩৫:২২ পূর্বাহ্ন

মাছ ধরা নিয়ে বি রো ধ, চাচার লাঠির আ ঘা তে ভাতিজার মৃ ত্যু

ছবি : সংগৃহীত


নওগাঁর মান্দায় বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও তার ছেলে আব্দুল মতিন (৩৩)। ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে আবুল কাসেম পালিয়ে গেলে তার ছেলে আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মন্ডলের সাথে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম ও তার ছেলে আব্দুল মতিন মিলে মারপিট শুরু করে। পরে আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে আবুল কাসেম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক