সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো জনতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো জনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৫:৩৮:৩২ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে পুলিশে দিলো জনতা

ফাইল ছবি


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে সোপর্দ করেছে।

রোববার ( ৯ ফেব্রুয়ারি ) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে এলাকায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা সাব্বিরকে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক