ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১০:১৯:০৮ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি: নিজস্ব


সময় যত পার হচ্ছে ততই এগিয়ে আসছে পবিত্র রমজান শুরুর মাস। আর রমজান শেষেই বিশ্বের মুসলিমরা পালন করবে পবিত্র ঈদুল ফিতর। এজন্য এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ গণনা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, এ বছর ঈদে ৩দিন সরকারি ছুটি থাকবে। তবে এবার রজমান মাস ৩০ দিনে হলে আরো অতিরিক্ত ছুটি যোগ করা হবে।

আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি নির্ভর করে চাঁদ দেখা কমিটির ওপর। ইসলামিক হিজরি অনুযায়ী দেশটি সরকারি ছুটি ঘোষণা করে থাকে।

এ বছর কবে থেকে পবিত্র রমজান শুরু হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। এদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে।

এ বছর যদি রমজান মাস ২৯ দিনে হয়, তাহলে আগামী ৩০ মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি রমজান মাস ৩০ দিনে হয়, তাহলে ৩১ মার্চ ঈদ পালিত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী